ইবিএলের উদ্যোগে ধামরাইয়ে কৃষক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) অচিরেই ‘ইবিএল কৃষিঋণ’ নামে একটি নতুন পণ্য চালু করবে। এ লক্ষ্যে কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্প্রতি ঢাকার ধামরাই উপজেলার মহীশাহী বাজারে স্থানীয় কৃষকদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়।ইবিএল এসএমই ব্যবসা বিভাগ-প্রধান খোরশেদ আলম, ক্ষুদ্র ব্যবসা বিভাগ-প্রধান আনোয়ার ফারুক তালুকদার কৃষকদের সঙ্গে ঋণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। সমাবেশে সানোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেদ মাসুদ খান ও ধামরাই কৃষি অফিস প্রতিনিধি আবুল কাসেম উপস্থিত ছিলেন। এ সমাবেশে প্রায় ১৫০ জন কৃষক অংশ নেন।কৃষকদের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ফরম বিতরণ করা হয়। ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ দেওয়া হবে। বিজ্ঞপ্তি।