ইবিএলের করপোরেট ব্যাংকিংয়ের গুলশান অফিস উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার গুলশানের উদয় টাওয়ারে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) করপোরেট ব্যাংকিংয়ের গুলশান অফিস উদ্বোধন করা হয়েছে।ইবিএলের চেয়ারম্যান মো. নুর আলী গত বুধবার এই অফিসের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক মীর নাসির হোসেন, আসিফ মাহমুদ, গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মিয়া মো. আবদুর রহিম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।