প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ‘ইবিএল ডাইনার্স ক্লাব ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ও ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনালের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অ্যানি ঝেং, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, ভোক্তা ব্যাংকিং প্রধান নাজিম এ চৌধুরী প্রমুখ। ডাইনার্স ক্লাব বিশ্বের অন্যতম একটি অভিজাত ও স্বনামধন্য পেমেন্ট ব্র্যান্ড। বিজ্ঞপ্তি।