ইবিএলের ডিএমডি হলেন হাসান রশীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসান ও. রশীদ ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) উপ- ব্যবস্থাপনা পরি-চালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের এসএমই ব্যাংকিং প্রধান হিসেবে কর্মরত ছিলেন। জনাব রশীদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং গ্র্যাভিন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২২ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি আরব বাংলাদেশ ব্যাংক, ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।