ইবিএলের নতুন কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবিএলের ডিনারস কার্ড উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা
ইবিএলের ডিনারস কার্ড উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ‘ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল’ শীর্ষক নতুন একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড চালু করেছে।
ইবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও’ রশিদ এবং ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনালের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক জন ম্যাককেন গতকাল বুধবার রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কার্ডটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ইবিএলের কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী ও কার্ড বিভাগের প্রধান রাসেল হাসান এবং ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক শুভ্রজিত বসু ও উপব্যবস্থাপক শচীন খানদেলওয়াল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি৷