ইবিএলের নেতৃত্বে এইচজি এভিয়েশনকে ৯৮ কোটি টাকার সিন্ডিকেট ঋণ
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) নেতৃত্বে আরও আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এইচজি এভিয়েশন লিমিটেডকে ৯৮ কোটি টাকার মেয়াদি সিন্ডিকেট ঋণ দিয়েছে।এইচজি এভিয়েশন তাদের মালিকানাধীন রিজেন্ট এয়ারওয়েজ বিমানবহরের জন্য দুটি ৫০ আসনবিশিষ্ট ড্যাস ৮ কিউ৩০০ বিমান ক্রয়ে এই ঋণের অর্থ ব্যয় করবে।ঢাকার একটি হোটেলে গত সোমবার ইবিএলসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এইচজি এভিয়েশনের ঋণ চুক্তি সম্পাদিত হয়।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিন্ডিকেট ঋণে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং এইচজি এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ইবিএল ছাড়া অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, উত্তরা ফাইন্যান্স।ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার জানান, ভবিষ্যতে দেশে এ জাতীয় বড় ধরনের লেনদেনসুবিধা বা ঋণ আয়োজনে তাঁর ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত থাকবে।রিজেন্ট এয়ারওয়েজ ২০১০ সালের ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ফ্লাইট পরিচালনা শুরু করে। বিজ্ঞপ্তি।