ইবিএলের প্রধান কার্যালয় নির্মিত হচ্ছে গুলশানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান এভিনিউতে গত রোববার ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) করপোরেট প্রধান কার্যালয়ের নির্মাণকাজ শুরু হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী নির্মিতব্য এই ১৪ তলাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইবিএলের পরিচালক এ কিউ আই চৌধুরী, মো. শওকত আলী চৌধুরী, মীর নাসির হোসেন ও অরমান রাফে নিজাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ভবনটির নকশা করেছেন ভিসতারা আর্কিটেক্টসের স্থপতি মুস্তফা খালিদ। তিনি এর আগে দেশের আরও কিছু করপোরেট প্রতিষ্ঠানের ভবনের নকশা করেছেন। এর মধ্যে বাংলালিংক, রবি ও গ্রামীণফোনের প্রধান কার্যালয়, ওয়েস্টিন ঢাকা, শান্তা ওয়েস্টার্ন ও বসুন্ধরা সিটি উল্লেখযোগ্য।ভবনটি নির্মাণের দায়িত্ব পেয়েছে চীনা প্রতিষ্ঠান সিএইচবি-ডব্লিওজিএমসিইসি কনসোর্টিয়াম। ২০১৪ সাল নাগাদ এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।তাপশোষণ হ্রাসের লক্ষ্যে এই ভবনে বিশেষ বিকিরণব্যবস্থা থাকবে। বিজ্ঞপ্তি।