ইবিএলের হজ ও ওমরাহ কার্ড চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভিসার সহযোগিতায় গত শুক্রবার বিশেষ হজ ও ওমরাহ ট্রাভেল প্রিপেইড কার্ড চালু করেছে। কার্ডটি হজ ও ওমরাহ পালনকারীদের জন্য ঝামেলামুক্ত ভ্রমণ এবং নিরাপদ পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করবে। গ্রাহকেরা বাংলাদেশি টাকার বিনিময়ে কার্ডটিতে আন্তর্জাতিক মুদ্রা ‘লোড’ করতে পারবেন। সৌদি আরব গমনকারীদের জন্য কার্ডটি হবে প্রচলিত ট্রাভেলার্স চেক ও কারেন্সি নোটের সুবিধাজনক বিকল্প। উেদ্বাধনী অনুষ্ঠানে পরিচালক আলী রেজা ইফতেখার ও ভিসা গ্রুপের আবাসিক পরিচালক উত্তম নায়েক উপস্থিত ছিলেন। এই কার্ডধারীরা কোনো ফি ছাড়াই কার্ড ইস্যু, হ্রাসকৃত কলরেটসহ ফ্রি মোবাইল ফোন সিম, সৌদি আরবের ভিসা, এটিএম বুথ থেকে স্থানীয় মুদ্রা উত্তোলন, মক্কা মদিনা ও জেদ্দায় নির্ধারিত মার্চেন্ট আউটলেটে বিশেষ ডিসকাউন্ট, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্চেন্ট আউটলেটে পেমেন্ট সুবিধা, কোনো কারণে কার্ড হারিয়ে গেলে জালিয়াতি থেকে সুরক্ষা ইত্যাদি। এ ছাড়া দেশের কল করার ক্ষেত্রে হ্রাসকৃত কলরেটসহ ফ্রি সিম রয়েছে। টেলিকম অপারেটর—রবি কার্ডের পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। বাণিজ্য ডেস্ক