ইবিএলের ৭৬তম শাখা গুলশান নর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) রাজধানীর গুলশানে নতুন একটি শাখা উদ্বোধন করেছে।
রাজধানীর ১৬৯, গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ব্যাংকের ৭৬তম ‘গুলশান নর্থ’ শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইবিএল পরিচালক মীর নাসির হোসেন। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা
ইফতেখার, কনজুমার ব্যাংকিং প্রধান নাজিম এ চৌধুরী, ঢাকার ব্রাঞ্চ এরিয়া প্রধান শেখ মো. ফরুক হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমাণ্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইবিএল চলতি বছরে দেশের বিভিন্ন স্থানে নতুন পাঁচটি শাখা চালু করেছে।