ইবিএল-ওয়াচেস ওয়ার্ল্ডের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ডধারীরা ওয়াচেস ওয়ার্ল্ড লিমিটেডের শোরুম থেকে কোনো পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা ৩ থেকে ১২টি সুদবিহীন মাসিক কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা পাবেন। এ ব্যাপারে সম্প্রতি ইবিএল ও ওয়াচেস ওয়ার্ল্ডের মধ্যে জিরো পার্সেন্ট ইনস্টলমেন্ট প্ল্যান (জিপ) চুক্তি হয়েছে। ইবিএলের ভোক্তা ব্যাংকিং বিভাগের প্রধান নাজিম এ চৌধুরী এবং ওয়াচেস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তি