ইবিএল-মাস্টারকার্ড ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) বাজারে নতুন মাস্টারকার্ড ডেবিট ও ক্রেডিট কার্ড (ওয়ার্ল্ড ও টাইটেনিয়াম) নিয়ে এসেছে। ঢাকায় গত শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভাইস প্রেসিডেন্ট গীতাংক ডি দত্ত, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার, কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী উপস্থিত ছিলেন।
সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘গ্রাহকদের জীবনধারায় পরিবর্তন আনতে আমরা ধারাবাহিকভাবে নানা ধরনের সুবিধাসংবলিত কার্ড নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি।’
আলী রেজা ইফতেখার বলেন, ‘আমরা আশা করছি, নতুন কার্ডগুলো চালু করার মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারব।’
ইবিএল-মাস্টারকার্ডের এসব নতুন কার্ডধারীরা দেশব্যাপী ভ্রমণ, খাওয়াদাওয়া ও কেনাকাটার ক্ষেত্রে ১ হাজার ৪০০-এর বেশি বিক্রয়কেন্দ্রে নানা বিশেষায়িত সুবিধা পাবেন। তাঁদের জন্য কক্সবাজার ও সিলেটের শীর্ষস্থানীয় ১০টি হোটেলে বিনা মূল্যে অতিরিক্ত রাত থাকার সুবিধা রয়েছে।
এ ছাড়া এসব কার্ডধারী দুর্ঘটনাজনিত বিমাসুবিধা, বিনা মূল্যে সাপ্লিমেন্টারি কার্ড ও কার্ড চেক, শতাধিক পণ্যে মূল্যছাড়, স্কাই ব্যাংকিং, আই-ব্যাংকিং ইত্যাদি সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।