ইবিএল-মাস্টারকার্ডের নতুন সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কমার্শিয়াল পেমেন্ট সলিউশন (সিপিএস) সেবার উদ্বোধন অনুষ্ঠানে ইবিএল ও মাস্টারকার্ডের শীর্ষ নির্বাহীরা l ছবি: বিজ্ঞপ্তি
নতুন কমার্শিয়াল পেমেন্ট সলিউশন (সিপিএস) সেবার উদ্বোধন অনুষ্ঠানে ইবিএল ও মাস্টারকার্ডের শীর্ষ নির্বাহীরা l ছবি: বিজ্ঞপ্তি

মাস্টারকার্ডের সহায়তায় কমার্শিয়াল পেমেন্ট সলিউশন (সিপিএস) নামে বাজারে নতুন একটি পণ্য নিয়ে এল ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। নতুন এই সেবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে গত মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে সিপিএস সেবাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মাস্টারকার্ডের ইন্ডিয়ার কান্ট্রি করপোরেট অফিসার ও দক্ষিণ এশিয়া বিভাগের প্রেসিডেন্ট পোরুষ সিং; দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক ভিকাস ভার্মা; বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, অতিরিক্ত এমডি হাসান ও. রশিদ, কনজ্যুমার ব্যাংকিং-প্রধান নাজিম আনোয়ার চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ভার্চ্যুয়াল অ্যাকাউন্টস ও ট্রানজেকশন লেভেল অথরাইজেশন কন্ট্রোল-ব্যবস্থা থাকার ফলে সিপিএস সেবার মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানগুলো নিজেরাই কীভাবে, কোথায় এবং কখন পেমেন্ট করতে হবে তা নির্ধারণ করতে পারবে। বিজ্ঞপ্তি।