ইব্রাহিমপুরে প্রাইম ব্যাংকের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ইব্রাহিমপুরে প্রাইম ব্যাংকের ১১৮তম শাখা খোলা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা প্রধান অতিথি হিসেবে গত সোমবার শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ফিরোজা আমিন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু ও স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য এ এন এম মেশকাত উদ্দিন। এতে ব্যবসায়ী তসলিম উদ্দিন, লেখিকা রোকেয়া ইউসুফ, ব্যাংকের ইব্রাহিমপুর শাখার প্রধান নজরুল ইসলাম, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখা প্রধানেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।