ইমপাল্স হাসপাতালের সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিজেকে ও পরিবারকে চিকুনগুনিয়া ও ডেঙ্গু থেকে রক্ষা করুন’—এই স্লোগানে দেশে প্রথমবারের মতো রিপেল্যান্ট ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে ইমপাল্স হাসপাতাল কর্তৃপক্ষ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৬ আগস্ট একটি সেমিনার ও কনফারেন্সের আয়োজন করে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সরকারের সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ার ইসলাম। সভাপতিত্ব করেন ইমপাল্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. জাহীর আল-আমিন।