ইমাম বাটন ও মেঘনা পেটের লেনদেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক দাম বাড়ার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের লেনদেন বন্ধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ বুধবার লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ডিএসই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ‘অস্বাভাবিক দাম বাড়ার কারণে দিনের বাকি সময়ের জন্য ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন বন্ধ করা হয়।’

ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের শুরুতেই ইমাম বাটনের শেয়ারের দাম ১.২০ টাকা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়ে যায়। এ ছাড়া মেঘনা পেটের শেয়ারের দাম বাড়ে ৯০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ। এদিকে সামপ্রতিক সময়ে প্রতিষ্ঠান দুটির শেয়ারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পায়। বিষয়টি ডিএসইর নজরে আসায় একাধিকবার এ নিয়ে অনুসন্ধান করা হয়। এর পরও মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় আজ ওই দুই প্রতিষ্ঠানের লেনদেন বন্ধের সিদ্ধান্ত নেয় ডিএসই।