ইমামগঞ্জে ফিনিক্স সিকিউরিটিজের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ইমামগঞ্জের আলফালাহ্ মার্কেটে সম্প্রতি ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের একটি শাখা খোলা হয়েছে।শাখাটির উদ্বোধন করেন ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান দীন মোহাম্মদ।উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ সোয়েব, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম ইন্তেখাব আলম, ফিনিক্স সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট খোন্দকার শফিকুর রহিম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।