ইমামীর বার্ষিক বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমামী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইমামী বাংলাদেশ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন ইমামী সার্ক রিজিয়নের প্রেসিডেন্ট মহসিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ন্যাশনাল সেলস ম্যানেজার হামিদ খান, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হাসান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রয় প্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি।