ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) নামে নতুন একটি ক্রেডিট রেটিং সংস্থার উদ্বোধন হয়েছে।ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ইসিআরএলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ, ইসিআরএলের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান পারভেজ, উপব্যবস্থাপনা পরিচালক এন কে এ মবিন এবং মালয়েশিয়ান রেটিং করপোরেশনের (এমএআরসি) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।