ইরাককে ৯০ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধবিধ্বস্ত ইরাককে ৯০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। তেল ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এ সহায়তা দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার এক ঘোষণায় বিশ্বব্যাংক এ তথ্য জানায়। খবর বাসসের।ইরাকে নয় বছরের যুদ্ধ শেষে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার ঠিক এক বছর পরে সহায়তার এই ঘোষণা দিল বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, চার বছরের এ সহায়তা প্যাকেজের উদ্দেশ্য হচ্ছে ইরাকে চাকরির সুযোগ সৃষ্টি, সামাজিক অন্তর্ভুক্তি ও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। ইরাক সরকারের সঙ্গে যৌথভাবেই এ সহায়তা প্যাকেজ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে এ আন্তর্জাতিক সংস্থাটি।