ইরানের জ্বালানি বকেয়া পরিশোধ শুরু করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ইরানের কাছ থেকে কেনা জ্বালানি তেলের বকেয়া পরিশোধ শুরু করেছে। এই বকেয়ার পরিমাণ প্রায় পাঁচ বিলিয়ন ডলার। বেশ কিছুদিন ধরেই নানাবিধ জটিলতার কারণে এই বকেয়া পরিশোধ বন্ধ ছিল।ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেছেন, এই বকেয়া পরিশোধ নিয়ে যে সমস্যা ছিল, তা কেটে গেছে। গত বছরের শেষদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে ভারতীয় কেন্দ্রীয় আঞ্চলিক ক্লিয়ারিং হাউসের মাধ্যমে বকেয়া প্রদানের পদ্ধতি বন্ধ করে দেয়। ভারতের কেন্দ্রীয় ব্যাংক আঞ্চলিক ক্লিয়ারিং হাউজের মাধ্যমে ইরানের কাছ থেকে কেনা জ্বালানি তেলের বকেয়া পরিশোধ করত।ভারত এখন তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক ‘হালব্যাংক’-এর মাধ্যমে ইরানকে এই বকেয়া পরিশোধ করবে বলে জানা গেছে।ভারত ইরানে উত্পাদিত জ্বালানি তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। ইরানের কাছ থেকে সবচেয়ে বেশি তেল ক্রয় করে চীন। এর পরপরই রয়েছে ভারতের অবস্থান। ইরানের মোট তেল রপ্তানির প্রায় ১২ শতাংশ ভারত কিনে থাকে।মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, ইরান তার তেল রপ্তানির অর্থে পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে। সে কারণে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার কারণে ইরানের কাছ থেকে তেল আমদানির অর্থ পরিশোধ কঠিন হয়ে পড়েছে। রয়টার্স।