ইলিশ খাওয়া নিয়ে সংশোধনী দিলেন পরিকল্পনামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ এপ্রিল বাণিজ্য পাতায় প্রকাশিত ‘পয়লা বৈশাখে ইলিশ কম খান’ শীর্ষক সংবাদের সংশোধনী দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সংশোধনীতে বলা হয়েছে, গত ৫ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী চিনি ও গরুর মাংসের দাম সামান্য বৃদ্ধি পাওয়ায় মার্চ মাসে ফেব্রুয়ারির তুলনায় দশমিক শূন্য ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পয়লা বৈশাখে সবাই ইলিশ কিনবে, এ কারণে এপ্রিলে মূল্যস্ফীতি দশমিক শূন্য ১ ভাগ বৃদ্ধি পেতে পারে। পয়লা বৈশাখে ইলিশ কম খান—এটা বলেননি। বিজ্ঞপ্তি।