ইলেকট্রনিক রেমিট্যান্স কার্ড চালু করেছে এনসিসি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ও সহজে রেমিট্যান্স বা প্রবাস-আয় পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রাহকদের জন্য ‘এমব্রিজ’ নামে একটি ইলেকট্রনিক রেমিট্যান্স কার্ড প্রবর্তন করেছে। সংশ্লিষ্ট গ্রাহকদের বিনা মূল্যে এই কার্ড দেওয়া হবে।বিদেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো টাকা তাঁদের স্বজন তথা সুবিধাভোগীরা এই কার্ডের মাধ্যমে দ্রুত ও অতি সহজে এনসিসি ব্যাংকের যেকোনো শাখা ও এটিএম বুথ অথবা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) ২৫০টি শাখা থেকে নগদ টাকা তোলার পাশাপাশি এই কার্ড দেখিয়ে পিওএস সুবিধাসংবলিত দোকান থেকেও কেনাকাটা করতে পারবেন।এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন সম্প্রতি রেমিট্যান্স কার্ডটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিক, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মহব্বত খান, টি এম ফারুক চৌধুরী ও মতিউর রহমান উপস্থিত ছিলেন।এ উপলক্ষে এনসিসি ব্যাংকের ঢাকার মতিঝিলের প্রধান শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন সুবিধাভোগী এমব্রিজ কার্ডের মাধ্যমে পয়েন্ট অব সেলস (পিওএস) থেকে টাকা উত্তোলন করেন।উল্লেখ্য, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা এনসিসি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্সের টাকা পাঠাতে পারেন। বিজ্ঞপ্তি।