ইলেকট্রনিকস পণ্য আমদানি করতে চায় ইউক্রেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ থেকে ইলেকট্রনিকস পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছে ইউক্রেন সরকার।গত বুধবার ইউক্রেন সরকারের কৃষিনীতি ও খাদ্যমন্ত্রী মিকোলা প্রিসিয়াজোক গাজীপুরের চন্দ্রায় স্থাপিত ওয়ালটনের কারখানা পরিদর্শনকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ইউক্রেনের মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে ওষুধ, কৃষিজাত পণ্য, ডেইরিপণ্য, টেক্সটাইলসহ বিভিন্ন পণ্যসামগ্রী ইউক্রেনে রপ্তানি হচ্ছে।