ইলেকট্রিক্যাল সমিতির নতুন চেয়ারম্যান মীর নিজাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মীর নিজাম উদ্দিন আহমেদ। এ ছাড়া আলীমুজ্জামান আলম সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মো. জুলহাস উদ্দিন জুয়েল ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদে সাধারণ বিভাগ থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন মো. নাসির উদ্দিন, মো. নজরুল এহসান. মো. জাবেদ হোসেন, আবু বক্কর সিদ্দিক দিলীপ, মো. কামাল আহমেদ ভূঁইয়া, সরদার আজিজুর রহমান, মো. আমজাদ হোসেন, বশির আহমেদ পাঠান, আবু হযরত রানা, কামরুজ্জামান ভূঁইয়া ফারুক। এ ছাড়া সহযোগী বিভাগ থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন মো. হারুনুর রশীদ দুলাল, মো. আজাহার মিয়া, মোস্তফা কামাল হাওলাদার, কফিল উদ্দিন খন্দকার লিটন, মো, রাজীব হাসান, মো. জাহাঙ্গীর আলম, নূরের নবী মজুমদার ও মো. হাসিবুর রহমান হাসিব। বিজ্ঞপ্তি।