প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের মিরপুর রোডে (এক্সিজ ডেলভিজতা, হাউস:৭/১, ব্লক: এ, ঢাকা রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশে) সম্প্রতি ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের একটি বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ্ ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান সানাউল্লাহ্ সাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল কোরিয়ার বিখ্যাত স্যামসাং ব্র্যান্ডের ইলেকট্রনিকস সামগ্রীর পরিবেশক। বিজ্ঞপ্তি।