ইলেক্ট্রো মার্ট-আল আরাফাহ্ ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের নবনির্মিত প্রধান কার্যালয় ভবনে ডাইকিন ব্র্যান্ডের সেন্ট্রাল এয়ারকন্ডিশনার সরবরাহ ও স্থাপনের জন্য ইলেক্ট্রো মার্টের সঙ্গে চুক্তি করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। ব্যাংকের উপমহাপরিচালক মো. মোফাজ্জল হোসাইন এবং ইলেক্ট্রো মার্টের পরিচালক মো. নুরুল আফসার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুস সামাদ, মহাপরিচালক মো. হাবিবুর রহমান, ইলেক্ট্রো মার্টের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজসহ অতিথিরা। বিজ্ঞপ্তি।