ইলেক্ট্রো মার্টের বার্ষিক ডিলার কনফারেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক-সিডিএমে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রনিকস ও এয়ারকন্ডিশনার বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের বার্ষিক ডিলার কনফারেন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইলেক্ট্রো মার্টের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। ইলেক্ট্রো মার্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কনকা গ্রুপের পক্ষ থেকে ফ্র্যাঙ্ক হান ও ভ্যানস্কি ফ্যান এবং গ্রি এয়ারকন্ডিশনারের পক্ষ থেকে রিকিয়িন ও কজমোল্যাম বিশেষ অতিথি ছিলেন। আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্টের পরিচালক নুর ছাফা বাবু, নুরুল আফসার ও সাজ্জাদ উন নেওয়াজ রাফী। বিজ্ঞপ্তি।