প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশতিয়াক আহমেদ চৌধুরী সম্প্রতি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি এমডি হিসেবে চলতি দায়িত্ব পালন করছিলেন। তিনি এ ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন; পাশাপাশি তিনি ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্টের এমডির দায়িত্ব পালন করেন।ইশতিয়াক আহমেদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৭ সালে রূপালী ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি।