ইসমাইল হোসেন সিরাজী যমুনা ব্যাংকের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ইসমাইল হোসেন সিরাজী। সম্প্রতি ব্যাংকের ৩০৬তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ইসমাইল হোসেন সিরাজী দেশের লেদার ও টেক্সটাইল খাতের অন্যতম পথিকৃৎ। তিনি রিলায়েন্স ট্যানারি লিমিটেড, শাজাহান স্পিনিং মিল লিমিটেড ও আরটিএল ফুটওয়্যার লিমিটেডের পরিচালক। বিজ্ঞপ্তি