ইসলামপুরে যমুনা ব্যাংকের ৬০তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ইসলামপুরে সম্প্রতি যমুনা ব্যাংকের ৬০তম শাখা খোলা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান মো. রেজাউল করিম আনসারি প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের ভাইস চেয়ারম্যান গাজী গোলাম মূর্তজা এবং ব্যবস্থাপনা পরিচালক মো. মতিয়র রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল শাহাজাহান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।