ইসলামি অর্থনীতি নিয়ে ঢাকায় সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক ও ইসলামিক ফিন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের (আইএফএসবি) যৌথ উদ্যোগে গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে ইসলামি অর্থনীতিবিষয়ক চার দিনব্যাপী সেমিনার ও কর্মশালা শুরু হয়েছে।
প্রধান অতিথি এই সেমিনার ও কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন আইএফএসবির মহাসচিব জসিম আহমেদ।
এই সেমিনার ও কর্মশালায় স্বাগতিক বাংলাদেশসহ যুক্তরাজ্য, মালয়েশিয়া, তুরস্ক, জাপান, বাহরাইন, শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রায় ৪০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।