ইসলামি অর্থায়ন বিষয়ে কোর্স চালু করবে সিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চার্টার্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইসলামিক ফাইন্যান্স বা ইসলামি অর্থায়ন বিষয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি কোর্স চালু করার ঘোষণা দিয়েছে চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিমা), বাংলাদেশ।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি ইসলামি ব্যাংকিং ও আধুনিক তথ্যপ্রযুক্তি নিয়ে আয়োজিত এক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সদস্য সচিব এ কে এম নুরুল ফজল বুলবুল, সেন্ট্রাল শরিয়াহ বোর্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব এ কিউ এম সাইফুল্লাহ আরিফ, সিমা গ্লোবালের আঞ্চলিক পরিচালক ব্রাডলি এমারসন ও সিমা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জারিফ তামান্না মাতিন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইসলামি ব্যাংকিং ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যাংক খাতে নতুন মাত্রা যোগ করেছে। বিজ্ঞপ্তি।