ইসলামি বিনিয়োগ বন্ডের প্রথম নিলাম অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো বাংলাদেশ সরকার ইসলামি বিনিয়োগ বন্ডের নিলাম হয়েছে।
এ দিনের নিলামে দরপত্র দাখিলকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তিন মাস মেয়াদি ৮৫ কোটি ৫০ লাখ ও ছয় মাস মেয়াদি ৯৩ কোটি ৬০ লাখ টাকার বন্ড কিনেছে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সরকার ইসলামি বন্ডের নিলামে ইসলামি শরীয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর ইসলামি ব্যাংকিং শাখা অংশ নিতে পারে।
অবশ্য অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তি কোনো ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও দরপত্র দিয়ে বন্ড কিনতে পারবে।