কেন্দ্রীয় ব্যাংকে আজ বৃহস্পতিবার ছয় মাস মেয়াদি বাংলাদেশ সরকার ইসলামি বিনিয়োগ বন্ডের (ইসলামি বন্ড) নিলাম অনুষ্ঠিত হবে। ইসলামি শরিয়া ভিত্তিতে পরিচালিত এবং ইসলামি ব্যাংকিং শাখা রয়েছে এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ নিলামে অংশ নিতে পারবে। এ ছাড়া বন্ড কিনতে ইচ্ছুক অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব সংরক্ষণকারী কোনো ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দরপত্র দাখিল করতে পারবে। দাখিল করা দরপত্র ফরমে বন্ড ক্রয়ের পরিমাণ প্রফিট শেয়ারিং রেশিও বা মুনাফা ভাগাভাগির অনুপাত (পিএসআর), বেইস রেট উল্লেখ করতে হবে। ইসলামি বন্ড কেনার জন্য কাঙ্ক্ষিত পিএসআর ও বন্ডের পরিমাণ উল্লেখ করে আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগে দরপত্র দাখিল করতে হবে। নিলামে অংশগ্রহণের পদ্ধতিগত নির্দেশনা ইতিমধ্যে সংশ্লিষ্ট ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি