ইসলামি ব্যাংকিং বিষয়ে রাজধানীতে কাল সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার বিষয়ে কাল শনিবার ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সম্মেলন অনুষ্ঠিত হবে।
চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিমা) বাংলাদেশ ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ সম্মেলনের উদ্যোক্তা।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সদস্যসচিব নূরুল ফজল বুলবুল, সেন্ট্রাল শরিয়াহ বোর্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব এ কিউ এম সাইফুল্লাহ আরিফ, সিমার আঞ্চলিক পরিচালক ব্র্যাডলি এমারসন, শ্রীলঙ্কাভিত্তিক ইসলামি অর্থায়নবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এডিএল ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. আদনান ইশরাত রউফ প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।