ইসলামিক ফিন্যান্সের দুই লাখ ২০ হাজার শেয়ার কেনার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক/ পরিচালক ফিরোজ আলম ওই প্রতিষ্ঠানটির দুই লাখ ২০ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা যায়, ফিরোজ আলমের কাছে বর্তমানে ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মোট ১১ লাখ ৭০ হাজার শেয়ার আছে। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারমূল্যে (মার্কেট প্রাইস) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আরও দুই লাখ ২০ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।