ইসলামিক ফিন্যান্সের ১০ ভাগ লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারধারীদের এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতি তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়ারও সুপারিশ করেছে। আগামী ১৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ২৭ মার্চ।