ইসলামী ব্যাংক ও আইসিডিডিআরবির সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়া ডিজিজ রিসার্চ, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মধ্যে হিউম্যানিটারিয়ান মিশন ও সায়েন্টিফিক রিসার্চের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান এবং আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক জন ডি. ক্লেমেন্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতায় সই করেন। এর ফলে ইসলামী ব্যাংকের অনুদানে আইসিডিডিআরবিতে ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ নিউট্রিশন ইউনিট’ ও ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ ইয়ং রিসার্চ ফেলোস প্রোগ্রাম’ চালু হয়েছে। বিজ্ঞপ্তি