প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব আরাস্তু খান এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বোর্ড অব ডিরেক্টরসের সভায় তাঁদের নির্বাচিত করা হয়। আরাস্তু খান বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব। বিজ্ঞপ্তি।