ইসলামী ব্যাংক ১০০ দিনের কর্মসূচি শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক সেতুবন্ধনের ১০০ দিন শীর্ষক একটি কর্মসূচি হাতে নিয়েছে। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচি ৯ এপ্রিল পর্যন্ত চলবে।ঢাকায় ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের গত রোববার প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার, নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইসকান্দার আলী খান, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক মমিনুল ইসলাম পাটোয়ারী, ইঞ্জিনিয়ার দাউদ খান ও হুমায়ুন বখতিয়ার, এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল হক, মো. হাবিবুর রহমান, মো. সেতাউর রহমান, মো. নুরুল ইসলাম, মো. আবুল বাশার, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহ, মো. হাবিবুর রহমান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।