ইসলামী ব্যাংকগুলোর কেন্দ্রীয় শরিয়াহ বোর্ডের ফক্বীহ্ সদস্যদের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইসলামী ব্যাংক টাওয়ারের এক অডিটরিয়ামে গতকাল শনিবার সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে ইসলামি ব্যাংকিং সেবাদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শরিয়াহ সুপারভাইজরি কমিটি/কাউন্সিলের নীতিনির্ধারক ও ফক্বীহ সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। বিজ্ঞপ্তি।