প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ব্যাংকে ব্যাসেল-৩ বাস্তবায়নসংক্রান্ত এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম গত শনিবার ব্যাংকের মোহাম্মদ ইউনুছ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট উইং-প্রধান মো. আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক চৌধুরী মো. ফিরোজ বিন আলম ও যুগ্ম পরিচালক দিপ্তী রাণী হাজরা ব্যাসেল-৩ ও ব্যাসেল-২ সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।