ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০১৬ সালের জুন মাস পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানত ও বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে যথাক্রমে ৬৫ হাজার কোটি টাকা এবং ৫৭ হাজার কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৫ হাজার কোটি ও ৬ হাজার কোটি টাকা বেশি। ব্যাংকের বর্তমান গ্রাহক ১ কোটি ১৫ লাখ। গত রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এসব তথ্য প্রকাশ করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।