ইসলামী ব্যাংকের দুই পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালক (আমানতকারী পরিচালক) হুমায়ুন বখতিয়ার ও আবদুস সালাম শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, হুমায়ুন বখতিয়ার ও আবদুস সালাম ইসলামী ব্যাংকের ১০ হাজার শেয়ার কিনতে চান। তাঁরা বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার কিনতে আগ্রহী।