প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুস্তাফা আনোয়ার। ভাইস চেয়ারম্যান হয়েছেন এন আর এম বোরহান উদ্দিন ও সৌদি আরবের নাগরিক ইউসিফ আবদুল্লাহ আল-রাজী। সম্প্রতি ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের সভায় তাঁদের নির্বাচিত করা হয়। এ ছাড়া মো. ইসকান্দার আলী খানকে চেয়ারম্যান করে এক্সিকিউটিভ কমিটি, এন আর এম বোরহান উদ্দিনকে চেয়ারম্যান করে অডিট কমিটি এবং মো. আবদুস সালামকে প্রধান করে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।