ইসলামী ব্যাংকের নতুন দুই ডিএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান আবদুস সাদেক ভূইয়া ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি উইংয়ের প্রধান মো. শামসুজ্জামান ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন। তাঁরা দুজনই ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন। আবদুস সাদেক ভূইয়া ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেভেলপমেন্ট উইং, শাখা নিয়ন্ত্রণ বিভাগ ও মানবসম্পদ বিভাগের প্রধান এবং ডেপুটি চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। আর মো. শামসুজ্জামান বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন ও অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এবং ব্যাংকের চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।