ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০১৫ সালে ২০ শতাংশ নগদ লভ্যংশ অনুমোদন করেছে। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লাভ-লোকসানের হিসাব ও পরিচালনা পরিষদের প্রতিবেদন অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এতে সভাপতিত্ব করেন। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীনসহ দেশি-বিদেশি পরিচালক ও শেয়ারহোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।