ইসলামী ব্যাংকের বিশেষ রেমিট্যান্স অফার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সপ্রেস মানি যৌথভাবে ঈদ-উল-আজহা উপলক্ষে বিশেষ রেমিট্যান্স অফার চালু করেছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান আবদুস সাদেক ভূইয়া এবং এক্সপ্রেস মানির কান্ট্রি রিলেশনশিপ ম্যানেজার যাকারিয়া মাহমুদ সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে এ অফার উদ্বোধন করেন। অফারের আওতায় ৮ সেপ্টেম্বর পর্যন্ত এক্সপ্রেস মানির মাধ্যমে পাঠানো টাকা ইসলামী ব্যাংকের যেকোনো শাখা থেকে নিলেই গ্রাহক পাবেন একটি আকর্ষণীয় উপহার এবং প্রতিদিন একটি ডিপ ফ্রিজ জেতার সুযোগ। বিজ্ঞপ্তি