ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা উত্তর জোন, ঢাকা পূর্ব জোন ও ঢাকার করপোরেট শাখাগুলোর ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মো. আবদুল হামিদ মিঞা। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব-উল-আলম। এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শামসুজ্জামান, মুহাম্মদ মোহন মিয়া, মোহাম্মদ আলী ও আবু রেজা মো. ইয়াহিয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি