ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ব্যাংক সম্প্রতি ভিসা ডেবিট কার্ড চালু করেছে। এই কার্ডধারীরা ভিসা সুবিধাসংবলিত এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, বিপণিবিতানে ও অনলাইনে কেনাকাটা, বাস-ট্রেন-বিমানের টিকিট ক্রয়ের সুবিধা পাবেন।
ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার প্রধান অতিথি হিসেবে কার্ডটির উদ্বোধন করেন। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কে এম আবদুল ওয়াদুদ এবং ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার উত্তম নায়েক।
এতে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ডিএমডি এ কে এম আবদুল মালেক চৌধুরী এবং বায়োমেট্রিক বিডি লিমিটেডের চেয়ারম্যান এস এম সায়েদুল হক। বিজ্ঞপ্তি।